Saturday, August 2, 2014

গাজা বর্বরতার নিন্দা জানালেন বাদশাহ আব্দুল্লাহ

গাজায় বর্বর হামলা শুরু হওয়ার ২৫ দিন পর সৌদি বাদশাহ আব্দুল্লাহ ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলা সম্পর্কে ‘বিশ্ব সম্প্রদায়ের নীরবতার’ নিন্দা করলেন! বাদশাহ আব্দুল্লাহ গাজায় ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।



‘বিশ্ব সমাজের নীরবতার’ ফলে শান্তি বিরোধী প্রজন্ম গড়ে উঠবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। বাদশাহ আবদুল্লাহ এমন সময় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালেন যখন গাজায় ইসরাইলের ভয়াবহ ও নৃশংস হামলায় ১৬০০’রও বেশি ফিলিস্তিনি নিহত ও ৯ সহস্রাধিক আহত হয়েছে।

এর আগে সৌদি রাজপুত্র ও সাবেক গোয়েন্দা প্রধান তুর্কি ফয়সাল গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের জন্য দখলদারদের দোষ না দিয়ে বরং হামাসকেই দায়ী করে একটি নিবন্ধ লিখেছেন। সৌদি রাজপুত্র তুর্কি একটি সংবাদ মাধ্যমের নিবন্ধে লেখেন, হামাস অতীতের মতই ভুল করে যাচ্ছে এবং গোঁয়ার্তুমি করে ইসরাইলে অকার্যকর বা প্রভাবহীন রকেট নিক্ষেপ করছে বলেই ইসরাইলি সেনারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালাচ্ছে! তুরস্ক ও কাতার সাম্প্রতিক যুদ্ধে মিশরকে প্রধান ভূমিকা পালন করতে দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন। গাজা ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও মিশরকে বাধা দেয়া তুরস্ক ও কাতারের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

- See more at: http://www.jugantor.com/international/2014/08/02/129455#sthash.T35qM3Kz.EIIbC75o.dpuf

No comments:

Post a Comment